Mission & Vision | Geramara Gohailbari Sabuj Sena High School

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

  • Our Mission

    গেড়ামারা গোহাইলবাড়ী সবুজ সেনা উচ্চ বিদ্যালয়ের  লক্ষ্য একটি শিক্ষিত ও সচেতন সমাজ গঠন। এই স্কুল হবে এমন এক প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা পাবে মানসম্মত শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্বের গুণ। স্থানীয় ছেলে-মেয়েদের জন্য সহজলভ্য, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার। আমরা চাই, এই বিদ্যালয় থেকে গড়ে উঠুক ভবিষ্যতের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার ও সৎ নাগরিক।

  • Our Vision

    আমাদের স্কুলের লক্ষ্য হলো শিক্ষার্থীদের সঠিক দিশা দেওয়া এবং গুণগত শিক্ষার মাধ্যমে তাদের জীবন গড়ে তোলা। আমরা চাই প্রতিটি শিক্ষার্থী আত্মবিশ্বাসী, দক্ষ এবং নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে সমাজের উন্নত নাগরিক হিসেবে গড়ে উঠুক। আধুনিক শিক্ষণ পদ্ধতি ও প্রযুক্তির ব্যবহার করে আমরা শিখনের মান উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Image